July 18, 2026, 10:07 pm

পীরগাছায় স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, কাজ বন্ধের নির্দেশ ইউএনও’র

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 3 Time View

রংপুরের পীরগাছায় নির্মাণাধীন উপজেলা স্টেডিয়াম প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং এ নিয়ে সড়ক অবরোধের ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তের উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রকল্পের সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন।

শনিবার দুপুরে ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন নিজে স্টেডিয়াম এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা, নির্মাণকাজের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ, পীরগাছা থানার ওসি সেলিম মালিক এবং আমিনুল ইসলাম রাঙাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা ইউএনও’র কাছে অভিযোগ করে জানান, স্টেডিয়াম নির্মাণে শুরু থেকেই নানা অনিয়ম করা হচ্ছে। তারা দাবি করেন, নির্মাণকাজে নিম্নমানের ইট, ভিটি বালু, চিকন রড ব্যবহার করা হচ্ছে এবং সিমেন্টের ব্যবহারও প্রয়োজনের তুলনায় অনেক কম। এলাকাবাসীর এসব অভিযোগের প্রেক্ষিতেই প্রশাসন এখন বিষয়টি তদন্ত করে দেখছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category