July 18, 2026, 10:04 pm

সরকারের প্রথম পাঁচ মাসে সব মন্ত্রণালয়ে সফলতা এসেছে: মাহদী আমিন

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 4 Time View

তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাসে দেশের সব মন্ত্রণালয়েই সফলতা অর্জিত হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৫০ দিন পূর্ণ হয়েছে। সময়ের হিসাবে এটি খুব দীর্ঘ না হলেও গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের একটি পরীক্ষা।

মাহদী আমিন আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসই সরকারের সবচেয়ে বড় শক্তি। তাই সরকারের প্রতিটি উদ্যোগ, অর্জন, সংস্কার ও চ্যালেঞ্জ সম্পর্কে জনগণকে জানানোকে সরকার নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করে। দায়িত্ব গ্রহণের পর সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে অগ্রাধিকার দিয়েছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা, পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয় ও দুর্নীতিমুক্ত পর্যালোচনার কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য ও শিক্ষা খাত পুনর্গঠনের কাজও চলছে। এই পাঁচ মাসের অর্জনকে ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের আস্থা, সমর্থন ও গঠনমূলক মতামতই আগামী দিনের পথচলায় সরকারের সবচেয়ে বড় প্রেরণা বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দায়িত্ব গ্রহণ করে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান এবং ডেপুটি প্রেস সেক্রেটারি মো. সুজাউদ্দৌলাসহ প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category