July 17, 2026, 9:04 pm

নতুন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন মিসবাহ উল আজীম

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 2 Time View

বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম। বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই পর্যন্ত তাঁর দায়িত্বে বহাল থাকবেন। অ্যাডমিরাল নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নতুন দায়িত্ব পাওয়া নৌ কর্মকর্তা মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর নিজস্ব ব্যাচ (৮৭এ) থেকে জ্যেষ্ঠতা ও মেধা—উভয় তালিকাতেই প্রথম স্থান অধিকার করেছিলেন। বর্তমানে তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন।

শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী মিসবাহ উল আজীম এসএসসি ও এইচএসসি ও এসএসসি—উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস) ডিগ্রি সম্পন্ন করেন। পাশাপাশি ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে এমএসসি এবং চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজে তৃতীয় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। অসাধারণ কৃতিত্বের জন্য তিনি রাষ্ট্রপতির কাছ থেকে ‘চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

দীর্ঘ কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও নেতৃস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি লেবানন ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় জাতিসংঘের শান্তি মিশনেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category