July 17, 2026, 8:15 pm

চট্রগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রম শুরু

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 6 Time View

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রামে ভয়াবহ বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই দুর্গতদের সহায়তায় ইতোমধ্যে এক লাখ মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। সরকারি এই সহায়তা কার্যক্রম পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

বন্যার কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষ করে অর্থমন্ত্রী চন্দনাইশের উদ্দেশে রওনা হন। পর্যায়ক্রমে তিনি সাতকানিয়া, লোহাগড়া ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category