July 17, 2026, 9:05 pm

ফেসবুকের প্রেমে সাড়া দিয়ে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 3 Time View

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা চার বছরের প্রেমের টানে সুদূর পাকিস্তান থেকে শরীয়তপুরের জাজিরায় ছুটে এসেছেন মো. মোজাম্মেল হোসাইন (২৬)। গত ১১ জুলাই লাহোর থেকে সরাসরি জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের স্টাপল্টন শিকদার কান্দি এলাকায় তার প্রেমিকা তানজিলা আক্তারের বাড়িতে এসে উপস্থিত হন তিনি। এরপর বৃহস্পতিবার পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

জানা যায়, প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে লাহোরের বাসিন্দা উর্দুভাষী মোজাম্মেল হোসাইনের সঙ্গে তানজিলার পরিচয় হয়। নিয়মিত চ্যাটিং ও ভিডিও কলের মাধ্যমে তাদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই অবশেষে লাহোর থেকে জাজিরার বিলাসপুরের রহিম উদ্দিন মালাই মৃধাকান্দি এলাকার প্রেমিকার বাড়িতে হাজির হন মোজাম্মেল।

তানজিলা আক্তার জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তাদের সম্পর্কের বাস্তব রূপ দিতেই মোজাম্মেল লাহোর থেকে সরাসরি জাজিরায় এসেছেন। স্থানীয় ইমামের মাধ্যমে শরীয়াহ অনুযায়ী উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। এখন তিনি তার স্বামীর সঙ্গে পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

তানজিলার মা আসমা আক্তার জানান, ছেলের পরিবারের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। এতো দূরে মেয়েকে বিয়ে দেওয়া নিয়ে কিছুটা মন খারাপ থাকলেও তাদের মনে কোনো ভয় বা শঙ্কা নেই। এদিকে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তারা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন, তবে খোঁজখবর নিয়ে দেখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category