July 17, 2026, 8:15 pm

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় দুইজনের প্রাণহানি

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 1 Time View

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত দুজনের প্রাণহানি ঘটেছে। গত বছরের ভয়াবহ বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই এই নতুন দুর্যোগের কবলে পড়ল অঞ্চলটি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উভালদে এলাকার কাছে বন্যার পানিতে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় একজন ভেসে যান। এছাড়া কের কাউন্টিতে গুয়াদালুপ নদীর উপচে পড়া পানিতে একটি মোবাইল হোম ভেসে গিয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, বোট এবং হেলিকপ্টার ব্যবহার করে পানিতে আটকে পড়া গাড়িচালক এবং প্লাবিত ঘরবাড়িতে বন্দি বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে। এখন পর্যন্ত দুই শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এনবিসি নিউজের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ১৩০০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

গভর্নর অ্যাবট সতর্ক করে বলেছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেগুলো এখনও ঝুঁকিতে আছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, গুয়াদালুপ নদীতে একটি বিশাল এবং প্রাণঘাতী বন্যার ঢেউ আছড়ে পড়েছে। গত বছরের ৪ জুলাই এই নদীর অববাহিকাতেই ভয়াবহ বন্যা হয়েছিল, যাতে ক্যাম্প মিস্টিকের শিশু ও কাউন্সিলরসহ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল।

আবহাওয়াবিদদের তথ্যমতে, গুয়াদালুপ নদীর কিছু অংশের পানি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ৩০ ফুটেরও (৯.১ মিটার) বেশি বৃদ্ধি পাওয়ায় আবহাওয়াবিদেরা বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নির্দেশ দিয়ে বলেছেন, “এখনই নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিন!” যুক্তরাষ্ট্রের আবহাওয়া অফিস জানিয়েছে, গত তিন দিনে উভালদে কাউন্টিতে সর্বোচ্চ ২৮ ইঞ্চি (৭১.১ সেন্টিমিটার) পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং অন্যান্য এলাকায় প্রায় ১২ ইঞ্চি (৩০.৫ সেন্টিমিটার) বৃষ্টি হয়েছে। শুক্রবার পর্যন্ত এই অঞ্চলে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে ১,৩০০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে।

গত বছরের চার জুলাই এই নদীটির অববাহিকাতেই ভয়াবহ বন্যা হয়েছিল, যাতে ক্যাম্প মিস্টিকের শিশু এবং কাউন্সিলরসহ ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category