July 17, 2026, 9:04 pm

বিদ্যুৎ গ্রিডে হামলা হলে লোহিত সাগর বন্ধের হুমকি ইরানের

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 2 Time View

যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামো বা গ্রিড লক্ষ্য করে কোনো হামলা চালায়, তবে হরমুজ প্রণালীর মতোই লোহিত সাগরে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ করে দেওয়ার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইরান। গত ১৬ জুলাই বৃহস্পতিবার রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন উচ্চপর্যায়ের অন্তত তিনটি সূত্র।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের দুটি সূত্র জানিয়েছে, লোহিত সাগরে সম্ভাব্য অবরোধের এই বিষয়টি নিয়ে ইরানের নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা হয়েছে এবং সেই বার্তা হুথিদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এই বার্তাটি ঠিক কোন উপায়ে হুথিদের কাছে পাঠানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। সূত্রগুলো জানায়, তেহরানের এই অনুরোধ সম্পর্কে হুথিরা অবগত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে রয়টার্সের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হুথিদের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

হুথিদের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের তথ্য অনুযায়ী, ইয়েমেনের লোহিত সাগর ও এডেন উপসাগরের নিকটবর্তী পার্বত্য অঞ্চলে এরই মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মোতায়েন করা হয়েছে। এর মাধ্যমে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে গোষ্ঠীটি। তারা এখন কেবল চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে।

ইরান হরমুজ প্রণালি বন্ধ করার ফলে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছিল, বাব আল-মান্দেব বন্ধ হলে সেই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে। হুথিদের ঘনিষ্ঠ ওই সূত্রটি আরও জানিয়েছে যে, ইয়েমেনে অবস্থানরত আইআরজিসির (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর) প্রতিনিধিরাই বাব আল-মান্দেব প্রণালি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়টি নিয়ন্ত্রণ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category