ফুটবলপ্রেমীদের কাছে ভিসেন্তে দেল বস্ক এক রূপকথার জাদুকর। ১৬ বছর আগে তাঁর হাত ধরেই স্পেন প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে স্পেন আবারও এক বড় শিরোপার সামনে দাঁড়িয়ে। তবে এবার তাদের প্রতিপক্ষ সাধারণ কেউ নয়, বরং বর্তমান বিশ্বজয়ী আর্জেন্টিনা। আগামীকাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণের আগে স্পেনের তরুণ খেলোয়াড়দের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়েছেন দেল বস্ক।
স্প্যানিশ দৈনিক এল পাইসে দেওয়া এক সাক্ষাৎকারে দেল বস্ক নিজের আশঙ্কা ও মুগ্ধতার কথা তুলে ধরেন। তিনি মনে করেন, ফাইনালে জয়ের সম্ভাবনা স্পেনেরই বেশি। তবে আর্জেন্টিনার অনিশ্চিত খেলার ধরন এবং তাদের অভিজ্ঞতার গভীরতা সম্পর্কে স্পেনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। দেল বস্ক বলেন, ফুটবলার হিসেবে আমরা অনেকেই আর্জেন্টাইন সতীর্থদের সাথে খেলেছি, তাই আমরা জানি তারা কতটা কঠিন প্রতিপক্ষ এবং তাদের মানসিকতা কতটা লড়াকু।
আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর শক্তির প্রশংসা করে তিনি বলেন, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এক গোলে পিছিয়ে পড়ার পরও যেভাবে তারা ম্যাচে ফিরেছে, তা অবাক করার মতো। খাদের কিনারা থেকে ফিরে আসার এই অদম্য জেদই মূলত ভয় জাগায়। তিনি আরও বলেন, ফুটবলের অন্যতম বড় সৌন্দর্য হলো এর অনিশ্চয়তা। আর্জেন্টিনা খুবই চতুর দল এবং তারা ভালো করেই জানে মাঠে কী করতে হবে। আবেগের ঊর্ধ্বে উঠে দেল বস্ক স্বীকার করেছেন যে, এই রোববার কী ঘটবে তা আগে থেকে নিশ্চিত করে বলা অসম্ভব।
ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাদের দারুণ প্রত্যাবর্তন দেখলেই সেটা বোঝা যায়।’.মেসিকে থামানো থেকে ইয়ামালকে আটকানো, ফাইনালে পার্থক্য গড়ে দিতে পারে যে ৩ লড়াই