July 18, 2026, 10:05 pm

ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন চুয়াডাঙ্গার তরুণ

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 5 Time View
চুয়াডাঙ্গার গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে এক ব্যতিক্রমী আয়োজনে ব্রাজিল দলের সমর্থন ছেড়ে আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার সমর্থক হলেন খালিদ মাহমুদ সুজন।

ফুটবল দলের প্রতি গভীর আবেগের এক অদ্ভুত বহিঃপ্রকাশ দেখা গেল চুয়াডাঙ্গায়। সদর উপজেলার গাইদঘাট গ্রামের বাসিন্দা খালিদ মাহমুদ সুজন (৩০) দীর্ঘদিন ধরে ব্রাজিল দলের একনিষ্ঠ সমর্থক ছিলেন। তবে প্রিয় দলের সাম্প্রতিক পারফরম্যান্সে হতাশ হয়ে তিনি প্রকাশ্যে নিজের ফুটবল পরিচয় পরিবর্তনের সিদ্ধান্ত নেন। গত শুক্রবার বিকেলে গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে চলমান স্থানীয় গাইদঘাট প্রিমিয়ার লিগের হাফটাইমে এই ব্যতিক্রমী আয়োজনটি সম্পন্ন হয়।

শতশত দর্শকের উপস্থিতিতে সুজন দুই লিটার দুধ দিয়ে হাত-মুখ ধুয়ে নিজের পুরোনো ব্রাজিলের জার্সিটি খুলে ফেলেন। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে নতুন দলের সমর্থক হিসেবে যাত্রা শুরু করেন। সুজন জানান, কারো চাপে নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্যমতে, আর্জেন্টিনা যেভাবে মিশর ও ইংল্যান্ডের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা তাকে মুগ্ধ করেছে। এছাড়া মেসির খেলা এবং দলের লড়াকু মানসিকতা ও বিশ্বজুড়ে আর্জেন্টিনার বিপুল সমর্থক গোষ্ঠী তাকে আকৃষ্ট করেছে।

আয়োজকদের একজন ও আর্জেন্টিনা সমর্থক রুবেল হাসান জানান, সুজন নিজ থেকেই তাদের কাছে আর্জেন্টিনার সমর্থক হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। হাজারো দর্শকের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় এবং উপহার হিসেবে একটি আর্জেন্টিনার জার্সি দেওয়া হয়। জার্সি বদলের এই মুহূর্তটি মাঠের দর্শকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করে। উপস্থিত আর্জেন্টিনা সমর্থকরা আতশবাজি ফুটিয়ে, মিষ্টি বিতরণ করে এবং প্রিয় দলের পক্ষে স্লোগান দিয়ে পুরো মাঠ মুখর করে তোলেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট গ্রামের ফুটবল মাঠে চলমান গাইদঘাট প্রিমিয়ার লিগের হাফটাইমে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। এ সময় হাজারো দর্শকের সামনে আর্জেন্টিনা সমর্থকেরা ওই তরুণকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। দল বদল করা ওই তরুণের নাম খালিদ মাহমুদ সুজন (৩০)। তিনি গাইদঘাট গ্রামের বাসিন্দা। আরও পড়ুনআ

Please Share This Post in Your Social Media

More News Of This Category