July 18, 2026, 10:06 pm

গুজরাটে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ: নিহত ৮

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 3 Time View

ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি অবৈধ আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে আহমেদাবাদের ভাস্ত্রাল এলাকায় অবস্থিত ‘ট্যালেন্ট ফায়ারওয়ার্কস’ নামের কারখানাটিতে এই দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, কারখানাটির লাইসেন্স আগেই বাতিল করা হয়েছিল। এরপরও কর্তৃপক্ষ স্থানীয় একটি খামারে অবৈধভাবে আতশবাজি উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের শব্দ পাওয়ার পর স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে তাদের সাথে যোগ দেয় র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ)।

বিস্ফোরণে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মণিনগর সিভিল হাসপাতাল ও এলজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

এদিকে, এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্তদের সব ধরনের সম্ভাব্য সহায়তা প্রদান করছে স্থানীয় প্রশাসন। সরকারিভাবে নিহত প্রত্যেকের পরিবারকে পিএমএনআরএফের পক্ষ থেকে দুই লাখ রুপি করে এককালীন অনুদান এবং আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category