July 19, 2026, 1:54 am

নবীনগরে তিতাস নদীতে বজ্রপাতে বালু শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 3 Time View

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে বজ্রপাতে সুমন মিয়া (৩২) নামের এক বালু শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোসাইপুর ও কৃষ্ণনগর গ্রামের মধ্যবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মিয়া কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাসান মোল্লা বাড়ির হাজী নুর ইসলামের ছোট ছেলে। তিনি পেশায় একজন বালু শ্রমিক ছিলেন এবং বালুবাহী নৌকায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরে গোসাইপুর এলাকায় বালু নামানোর কাজ শেষ করে নৌকাযোগে ফেরার পথে হঠাৎ করে তিতাস নদীতে বজ্রপাত শুরু হয়। এতে সুমন মিয়া বজ্রাঘাতে গুরুতর আহত হন। নৌকায় থাকা তার সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category