July 30, 2026, 9:54 pm

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে মিয়ানমার

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 4 Time View

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য নিশ্চিত করেছেন। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক কবে শুরু হবে বা কত সময়ের মধ্যে সম্পন্ন হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি।

বুধবার (২৯ জুলাই) মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-এর বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর প্রকাশ করে। আনোয়ার ইব্রাহিম এই সিদ্ধান্তকে রোহিঙ্গা সংকট নিরসনের পথে একটি বড় অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও প্রথম ধাপে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। তিনি উল্লেখ করেন, দুই দেশের সুসম্পর্কের কারণেই মিয়ানমার দীর্ঘদিনের অনীহা কাটিয়ে এখন এই রোহিঙ্গাদের গ্রহণে সম্মত হয়েছে।

মিয়ানমারে চলমান সংঘাত ও নিপীড়নের কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আশ্রয় নিয়েছেন। সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের সামনে শতাধিক রোহিঙ্গা জড়ো হওয়ার পর তাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category