July 30, 2026, 8:49 pm

নীতি সুদহার কমিয়ে ৯.৫০ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 2 Time View

দেশের বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে নিজেদের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি (এমপিসি) নীতি সুদহার বা রেপো রেট ১০ শতাংশ থেকে কমিয়ে ৯.৫০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে।

গভর্নর ও কমিটির সভাপতি মো. মোস্তাকুর রহমান এফসিএমএর সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিসির ১৩তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। এটি ছিল ২০২৬-২৭ অর্থবছরের প্রথম সভা। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই সুদহার কাঠামো আগামী ২ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে।

মুদ্রানীতির প্রধান হাতিয়ার হিসেবে পরিচিত রেপো রেট কমানোর পাশাপাশি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা বা স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেটও সমন্বয় করা হয়েছে। এটি ১১.৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে সুদহার করিডোরের নিম্নসীমা হিসেবে বিবেচিত স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি (এসডিএফ) রেট ৭.৫০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে নীতি সুদহার কমানোর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পর্যালোচনা শেষে কমিটি মুদ্রানীতির প্রধান হাতিয়ার নীতি সুদহার (রেপো রেট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা হিসেবে ব্যবহৃত স্ট্যান্ডিং লেন্ডিং ফেসিলিটি (এসএলএফ) রেট ১১ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category