July 30, 2026, 8:54 pm

নতুন করে ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 2 Time View

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আগের সব নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের পৃথক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের কার্যকাল পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটে। এরপর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়, যিনি বর্তমানে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে ১৩ আগস্ট আইনজীবী মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, মোহাম্মদ আরশাদুর রউফ ও মোহাম্মদ অনীক রুশদ হককে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এর ধারাবাহিকতায় ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার।

এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর গত ২৩ জুন জামায়াতপন্থি হিসেবে পরিচিত ১৮ জন আইন কর্মকর্তা পদত্যাগ করেছিলেন। তাদের মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনে রাষ্ট্রের বিরোধিতা এবং সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে তারা একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। অ্যাটর্নি জেনারেল দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই নতুন নিয়োগের আগে সবমিলিয়ে সেখানে ৯৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ২১৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category