July 30, 2026, 8:50 pm

নতুন ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে ২৬৫ জনের নিয়োগ

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 4 Time View

সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনা করার জন্য নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটার অনুবিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগের সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এরপর ‘বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি. ও. নং ৬ অব ১৯৭২)’-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নতুন এই ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হলো।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তাদের কার্যকাল পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত বহাল থাকবে। অ্যাটর্নি জেনারেল দপ্তরের ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই নতুন নিয়োগের আগে সেখানে সবমিলিয়ে ৯৩ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ২১৩ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category