July 30, 2026, 9:45 pm

মহেশখালী এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাসের তীব্র সংকট

Reporter Name
  • Update Time : Thursday, July 30, 2026
  • 3 Time View

কক্সবাজারের মহেশখালীস্থ এলএনজি টার্মিনালে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। এর ফলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকাগুলোতে গ্যাসের তীব্র স্বল্পচাপ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালী এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় রি-গ্যাসিফাইড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) হ্রাস পেয়েছে। এই সংকটময় পরিস্থিতির সরাসরি প্রভাবে বিদ্যুৎ কেন্দ্র ও শিল্পকারখানাসহ তিতাসের নিয়ন্ত্রণাধীন সব শ্রেণীর গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাস সরবরাহ ব্যবস্থায় এই তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। তবে ত্রুটি দ্রুত মেরামত করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় কাজ চলছে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category