July 24, 2026, 5:57 am

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার, শুক্রবারই পদত্যাগের সম্ভাবনা প্রেসিডেন্টের

Reporter Name
  • Update Time : Friday, July 24, 2026
  • 1 Time View

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের আলোচনার মধ্যেই বিদেশ সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের দুদিন আগেই দেশে ফিরছেন স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে অবস্থানরত স্পিকার শুক্রবার দেশে ফিরবেন বলে সংসদ সচিবালয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬শে জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল। তবে বৃহস্পতিবার সেই সূচিতে পরিবর্তন আনা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছাবেন।

এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন।

বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে এবং সুযোগ তৈরি হলে শুক্রবারই প্রেসিডেন্ট তার পদত্যাগপত্র জমা দিতে পারেন। স্পিকারের দেশে ফেরা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে।

উল্লেখ্য যে, সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে স্পিকার বরাবর পদত্যাগপত্র জমা দিতে হয়। পদত্যাগপত্র জমা দেয়ার পর পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকারই অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category