July 23, 2026, 8:40 pm

শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্টের ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 2 Time View

লন্ডনে চিকিৎসা নেয়ার সময় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের কোনো ফোনালাপ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বিষয়টি তার জানা নেই। বৃহস্পতিবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়ার সময় তিনি এ কথা বলেন।

এ সময় একজন সাংবাদিক জানতে চান, গণমাধ্যমে খবর এসেছে যে প্রেসিডেন্ট লন্ডনে চিকিৎসার জন্য অবস্থানকালে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট চিকিৎসা নিতে কিছুদিন আগে বিদেশে গিয়েছিলেন এবং অসুস্থ হলে চিকিৎসা নিতেই পারেন। তবে ফোনালাপের বিষয়টি তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।

প্রেসিডেন্টের স্বাস্থ্যগত কারণে পদত্যাগের বিষয়ে কোনো গুঞ্জন আছে কি না—এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি প্রেসিডেন্টকেই জিজ্ঞাসা করতে হবে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন গত ৯ মে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং ১৮ মে দেশে ফিরে আসেন। ২০২৩ সালের ২৪ এপ্রিল তিনি বাংলাদেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে তিনি দেশের শীর্ষ সাংবিধানিক পদে এখন পর্যন্ত দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category