July 24, 2026, 5:56 am

শারীরিক অসুস্থতায় পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 4 Time View

শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী শনিবার বা রোববার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন তিনি। তবে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই শারীরিক কারণে তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

দেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে নিজের স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। একইসাথে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সাময়িকভাবে এই পদে আসীন হবেন।

তবে সাময়িকভাবে স্পিকার দায়িত্ব গ্রহণ করলেও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ খালি হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন করা আইনত বাধ্যতামূলক। এর আগে ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর অষ্টম জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০২ সালের ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৮ দিন এই পদে আসীন ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category