July 27, 2026, 1:54 pm

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৫

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 1 Time View

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সোমবারের (২৭ জুলাই) প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গজনিত কারণে মোট ৮২৫ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের এবং হামের উপসর্গ নিয়ে ৭৩০ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট ও রংপুর বিভাগে একজন করে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে, গত এক দিনে সারা দেশে নতুন করে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ১৫ হাজার ৫৫৫ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category