July 28, 2026, 4:59 pm

তিন শর্তে লাইসেন্স ফিরে পেল মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 3 Time View

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রায় দেড় মাস আগে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছিল। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে।

গত ২৭ মে বড় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার প্রেক্ষিতে ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছিল। পরবর্তীতে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল ও বিস্তারিত বিবরণীর ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটিকে ১৫ জুলাইয়ের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। শর্তগুলো হলো—দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২-এর নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে; লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং লাইসেন্সের শর্ত পালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সেই তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে আবার কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হলো।.আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী.আদ্-দ্বীন হাসপাতালকে দেওয়া তিন শর্ত হচ্ছে—১.

দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ, ১৯৮২–এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে; ২.

Please Share This Post in Your Social Media

More News Of This Category