July 29, 2026, 6:12 pm

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০৪

Reporter Name
  • Update Time : Tuesday, July 28, 2026
  • 2 Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৭৯৯ জন এবং নতুন করে ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত এক দিনে দেশে মোট ৯০৪ জন নতুন রোগী পাওয়া গেছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৮২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু এবং বাকি ৭৩৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে। এ পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৪১ হাজার ২০৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে এক লাখ ২৫ হাজার ৫৪৪ শিশু এবং নিশ্চিত হামের রোগী হিসেবে ১৫ হাজার ৬৬০ শিশুকে শনাক্ত করা হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ আট হাজার ৪৪১ শিশু। এর মধ্যে এক লাখ চার হাজার ২৩৫ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগের দুজন এবং রাজশাহী বিভাগের একজন রয়েছেন। এছাড়া এই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৩৭ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ৪৮ জন নিশ্চিত হামের রোগী হিসেবে চিহ্নিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category