July 28, 2026, 3:05 pm

৯৩ শিক্ষানবিশ এএসপিকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026
  • 4 Time View

দেশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গত ২৭ জুলাই সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে সম্পন্ন করার পর বদলি হওয়া নতুন কর্মস্থলে যোগদান করবেন। বদলি হওয়া এই কর্মকর্তাদের সিআইডি, ডিএমপি, র‍্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেমপি, এসএমপি, বিএমপি এবং শিল্পাঞ্চল পুলিশসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category