July 21, 2026, 12:18 am

তিস্তায় পানি বাড়ছে, বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে প্রবাহ

Reporter Name
  • Update Time : Monday, July 20, 2026
  • 2 Time View

উজানের পাহাড়ি ঢল এবং টানা ভারী বৃষ্টির ফলে আবারও তিস্তা নদীর পানির সমতল বৃদ্ধি পেয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানির প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) চেয়ে মাত্র ৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দেওয়া তথ্য অনুযায়ী, নদীর পানির চাপ সামাল দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাটই খুলে দেওয়া হয়েছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানান, বর্তমানে পানি বিপৎসীমার খুব কাছাকাছি রয়েছে এবং এটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলোতেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category