ফ্যাসিস্ট সরকার পতনের লক্ষ্যে যুগপৎ আন্দোলনে যুক্ত থাকা শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিশেষ আয়োজনের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, এই আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন। ইতোমধ্যে আমন্ত্রিত দেড় শতাধিক নেতার কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাওয়াতপত্র বা কার্ড পৌঁছে দেয়া হয়েছে।
তিনি আরও জানান, এই নৈশভোজ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর এটিই প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক যেখানে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যুগপৎ শরিকদের সাথে সরাসরি মিলিত হচ্ছেন।