July 21, 2026, 6:11 am

২০২৬ বিশ্বকাপে নজর কাড়া সাত অখ্যাত ফুটবল তারকার গল্প

Reporter Name
  • Update Time : Monday, July 20, 2026
  • 12 Time View

ফুটবল বিশ্বকাপ মানেই সাধারণত লিওনেল মেসি কিংবা কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বখ্যাত মহাতারকাদের জয়জয়কার। তবে ২০২৬ আসরের আসল চমক ছিল অন্য জায়গায়। প্রায় এক হাজার ২৪৮ জন ফুটবলারের এই বিশাল আয়োজনে এমন কিছু তরুণ ও অভিজ্ঞ মুখ বিশ্বমঞ্চে হাজির হয়েছিলেন, টুর্নামেন্ট শুরুর আগে যাদের নাম সাধারণ ফুটবলপ্রেমীদের কাছে প্রায় অজানা ছিল। মাঠের পারফরম্যান্সে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া এমন সাত বিস্ময়কর ফুটবলারকে নিয়ে আমাদের এবারের আয়োজন।

এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় রূপকথা লিখেছেন ৪০ বছর বয়সি গোলকিপার ভোজিনহা। মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপে পা রেখে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আর এই সাফল্যের নেপথ্য কারিগর ভোজিনহা নিজেই। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিশ্বসেরা ফরোয়ার্ডদের আক্রমণ বুক চিতিয়ে রুখে দিয়েছেন তিনি। এমনকি শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষেও তিনি ছিলেন সমানতালে লড়াকু। বিশ্বকাপের আগে ইনস্টাগ্রামে মাত্র ১৫ হাজার ফলোয়ার থাকা এই গোলকিপারের জনপ্রিয়তা এখন তুঙ্গে; বর্তমানে তার অনুসারী সংখ্যা প্রায় তিন কোটিতে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category