July 21, 2026, 10:41 am

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের সুযোগ নেই: মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 8 Time View

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়া এবং এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোটসঙ্গীদের বৈঠক ও নৈশভোজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বর্তমান আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দেওয়ার সুযোগ নেই। তাই বিষয়টি নিয়ে এখন আলোচনা না করলেও চলে, তবে প্রতিটি পদক্ষেপের ক্ষেত্রে তারা জোটসঙ্গীদের সঙ্গে আলাপ-আলোচনা বজায় রাখবেন।

বৈঠকের পরিবেশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে যারা যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বৈঠকটি অত্যন্ত আবেগঘন ছিল। স্বৈরাচারী হাসিনা সরকারকে হটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের এই যাত্রায় যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন কিংবা মামলার শিকার হয়েছেন, তাদের অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী জোটের শরিকদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কথা বলেছেন। শরিক দলগুলো সরকার গঠনের প্রক্রিয়া এবং নির্বাচনের মাধ্যমে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে। এ সময় প্রধানমন্ত্রীও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, সরকার একটি ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ার কাজ শুরু করেছে। বিগত শাসনামলে অর্থনীতি ধ্বংস করা, ব্যাংক লুটপাট এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলার যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী কাজ করছেন।

বৈঠকে প্রধানমন্ত্রী ৩১ দফা কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২০ জুলাই) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে জোটসঙ্গীদের বৈঠক ও নৈশভোজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আজকে মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যারা ছিলেন, যারা একসঙ্গে যুগপৎ আন্দোলন করেছেন দীর্ঘ ১৫-১৬ বছর, তাদের নেতৃবৃন্দকে তিনি আহ্বান জানিয়েছিলেন আজকে কথা বলার জন্য, তাদের সঙ্গে একসঙ্গে একটু সামান্য কিছু ডাল-ভাত খাওয়ার জন্য। দীর্ঘ ১৫ বছরে যখন একসঙ্গে আন্দোলন করেছি, সেই সব দল

Please Share This Post in Your Social Media

More News Of This Category