July 21, 2026, 6:24 pm

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, July 21, 2026
  • 3 Time View

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ভালতা আদর্শ গুচ্ছগ্রামের বাসিন্দা মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং তাদের প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিন শিশু বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে পুকুরে গোসল করতে নামে। পানিতে লাফালাফি করার সময় সাঁতার না জানায় তারা ডুবে যায়। দীর্ঘক্ষণ শিশুদের কোনো খোঁজ না পেয়ে স্বজনরা তাদের খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে জাকিরুলের চুল পানির ওপর ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। স্থানীয়রা প্রথমে জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং ফাহিমের মরদেহ উদ্ধার করেন। কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category