ক্রিকেটপ্রেমীদের জন্য আজকের দিনটি বেশ ব্যস্ত। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয় দিনের লড়াই সরাসরি দেখা যাবে রাত ৮টায়। এই ম্যাচটি পিটিভি স্পোর্টস ও ফ্যানকোড অ্যাপে সম্প্রচার করা হবে।
ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্টে আজ মুখোমুখি হবে সাউদার্ন ব্রেভ ও এমআই লন্ডন। নারী দলের ম্যাচটি শুরু হবে রাত ৮টায় এবং পুরুষ দলের ম্যাচটি দেখা যাবে রাত ১১টা ৩০ মিনিটে স্টার স্পোর্টসে।
এছাড়া গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারির্য়স ও লাহোর কালান্দার্সের মধ্যকার লড়াইটি সরাসরি সম্প্রচার করা হবে ভোর ৫টায় সনি স্পোর্টসে।