July 20, 2026, 3:28 am

হামের প্রকোপে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 2 Time View

রাজধানীসহ পুরো দেশজুড়ে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে। রবিবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ১১৩ জন শিশুর শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এছাড়া আরও ৯৩৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছে।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত হামের ভয়াবহতা নিয়ে অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৬৯৩ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৫ জন শিশু। অর্থাৎ, গত কয়েক মাসে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

সারাদেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। এর মধ্যে স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে ১৪ হাজার ৪৩১ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ১৩৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে মোট ৯৬ হাজার ৫২১ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category