July 20, 2026, 1:09 pm

আর্জেন্টিনার ফাইনালে একাদশে দুই পরিবর্তনের সম্ভাবনা

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 4 Time View
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বজয়ের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার একাদশে দুটি বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

বিশ্বকাপের শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহাকাব্যিক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। চার বছর আগে কাতারে পাওয়া রাজমুকুট ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মূল ছক প্রায় চূড়ান্ত হলেও, ট্রফি জয়ের লড়াইয়ে নামার আগে কোচ লিওনেল স্কালোনির সম্ভাব্য একাদশের দুটি পজিশন নিয়ে এখনও বড় ধোঁয়াশা রয়ে গেছে।

পুরো বিশ্বকাপ জুড়েই স্কালোনি দলের রণকৌশল নিয়ে কোনো আগাম আভাস দেননি। ফলে ফাইনালে ঠিক কারা মাঠে নামছেন, তা এখনও নিশ্চিত নয়। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মূল ছক ঠিক থাকলেও একাদশে দুটি জায়গায় অনিশ্চয়তা রয়েছে।

সবচেয়ে বড় সংশয় তৈরি হয়েছে রাইট-ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা এবং গনজালো মন্টিয়েলকে নিয়ে। আতলেতিকো মাদ্রিদের তারকা মলিনা বিশ্বকাপে নিজের জায়গা মোটামুটি পাকাপোক্ত করলেও, গত ম্যাচে তার পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না; এমনকি ইংল্যান্ডের গোলটিও এসেছিল তার দিক থেকেই। অন্যদিকে রিভার প্লেটের ডিফেন্ডার মন্টিয়েল বদলি হিসেবে নেমে নিজের সেরা ফুটবল উপহার দিয়েছেন। ফলে শুরুর একাদশে জায়গা পাওয়ার দৌড়ে মলিনার চেয়ে মন্টিয়েলই এখন কিছুটা এগিয়ে আছেন।

আর্জেন্টিনার একাদশ নিয়ে আরেকটি বড় প্রশ্ন হলো রদ্রিগো দে পলের অন্তর্ভুক্তি। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে শুরুর একাদশে না থাকলেও, বদলি হিসেবে নেমে দারুণ কার্যকারিতা দেখিয়েছেন তিনি। জুলিয়ানো সিমেওনের জায়গায় নিজের চেনা পজিশন ফিরে পেতে লড়াই করছেন এই মিডফিল্ডার। দলে তার প্রভাব এবং অনুপ্রেরণা জোগানোর ক্ষমতার কারণে ‘এল মটোরচিতো’ খ্যাত এই খেলোয়াড় ফাইনালে ফিরতেই পারেন।

এদিকে শেষ মুহূর্তের অনুশীলনের পর স্কোয়াডে নিজের অবস্থান শক্ত করেছেন জিওভানি লো সেলসো। স্কালোনির পরখ করে নেওয়া ১৩ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থাকলেও, তার শুরুর একাদশে থাকার চেয়ে বদলি হিসেবে নামার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category