July 20, 2026, 9:12 pm

বিশ্বকাপে গোল্ডেন বুট জিতে অনন্য ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপে

Reporter Name
  • Update Time : Monday, July 20, 2026
  • 3 Time View

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে লিওনেল মেসি কোনো গোল করতে ব্যর্থ হওয়ায় আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জিতে নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। এই জয়ের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে তিনি এক অনন্য রেকর্ড গড়েছেন। বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুই আসরে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কৃতিত্ব দেখালেন এই তারকা।

এমবাপের এই অর্জনের তালিকাটি বেশ দীর্ঘ। তিনি ২০২৬ বিশ্বকাপে ১০ গোল এবং ২০২২ বিশ্বকাপে ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছেন। এর আগে ফুটবল বিশ্বকাপের বিভিন্ন আসরে সর্বোচ্চ গোলদাতাদের তালিকাটি নিম্নরূপ:

২০১৮: হ্যারি কেইন (ইংল্যান্ড- ৬ গোল), ২০১৪: হামেস রদ্রিগেস (কলম্বিয়া- ৬ গোল), ২০১০: দিয়েগো ফোরলান (উরুগুয়ে), টমাস মুলার (জার্মানি), দাভিদ ভিয়া (স্পেন), ভেসলি স্নেইডার (নেদারল্যান্ডস) [৫ গোল], ২০০৬: মিরোস্লাভ ক্লোসা (জার্মানি- ৫ গোল), ১৯৯৮: দাভর সুকের (ক্রোয়েশিয়া- ৬ গোল), ১৯৯৪: রিস্তো স্তইচকভ (বুলগেরিয়া), ওলেগ সালেঙ্কো (রাশিয়া) [৬ গোল], ১৯৯০: সালভাতোরে শিলাচি (ইতালি- ৬ গোল), ১৯৮৬: গ্যারি লিনেকার (ইংল্যান্ড- ৬ গোল), ১৯৭৮: মারিও কেম্পেস (আর্জেন্টিনা- ৬ গোল), ১৯৭৪: জেগ্রোস লাটো (পোল্যান্ড -৭ গোল), ১৯৭০: জার্ড মুলার (পশ্চিম জার্মানি- ১০ গোল), ১৯৬২: ফ্লোহিয়ান আলবের্ত (হাঙ্গেরি), গারিঞ্চা (ব্রাজিল), ভালেন্তিন ইভানভ (সোভিয়েত ইউনিয়ন), দ্রাজান জেরকোভিচ (যুগোস্লোভিয়া), লিওনেল সানচেস (চিলি), ভাভা (ব্রাজিল) [৪ গোল], ১৯৫৮: জুস্ত ফঁতেন (ফ্রান্স- ১৩ গোল), ১৯৫৪: সান্দর কোচিশ (হাঙ্গেরি -১১ গোল), ১৯৫০: আদেমির দে মেনেজেস (ব্রাজিল- ৯ গোল), ১৯৩৮: লেওয়ানিদাস দা সিলভা (ব্রাজিল- ৭ গোল), ১৯৩৪: অলদ্রিচ নেদলি (চেকোস্লোভাকিয়া- ৫ গোল) এবং ১৯৩০: গিয়েরমো স্তাবিলে (আর্জেন্টিনা- ৮ গোল)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category