July 20, 2026, 1:12 pm

জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 3 Time View

বুলাওয়েতে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৪ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন টাইগাররা। এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক জিম্বাবুয়ে।

নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতেই বড় ধাক্কা খায় স্বাগতিকরা; দ্বিতীয় ওভারে মাত্র ৫ বলে ৪ রান করে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তাদিওয়ানাশে মারুমানি। পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান তোলে জিম্বাবুয়ে। চাপের মুখে ব্রায়ান বেনেট এক প্রান্ত আগলে রাখলেও ফিফটির মাত্র ৩ রান আগে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৩৮ বলে তার সংগ্রহ ছিল ৪৭ রান।

এরপর দলের হাল ধরেন ডিওন মায়ার্স। তিনি ব্যক্তিগত ফিফটি তুলে নেন এবং জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ ১০০ রান পার করেন। ১৫ ওভার শেষে ৩ উইকেটে ১০৯ রান তোলার পর রিশাদ হোসেনের বলে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক সিকান্দার রাজা। শেষদিকে ৫৩ বলে ৭৩ রান করা মায়ার্স রান আউট হওয়ার আগ পর্যন্ত একাই লড়াই চালিয়ে যান। বেনেট ও মায়ার্স ছাড়া জিম্বাবুয়ের অন্য কোনো ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি। শেষ ওভারে মাত্র ৬ রান খরচ করে জিম্বাবুয়েকে দেড় শ রানের আগেই আটকে দেন তাসকিন আহমেদ। বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন সবচেয়ে সফল বোলার ছিলেন, যিনি ২ উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের অনবদ্য হাফ সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category