July 20, 2026, 3:29 am

মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪ হাজার ২৮৮ কোটি টাকা

Reporter Name
  • Update Time : Saturday, July 18, 2026
  • 3 Time View

দেশে ক্রেডিট কার্ড ব্যবহারের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা, যা আগের মাস এপ্রিলের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, এপ্রিল মাসে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৬৮ কোটি টাকা। সেই হিসাবে মে মাসে লেনদেন বেড়েছে ১০ দশমিক ৮৫ শতাংশ।

বছরভিত্তিক হিসাবেও প্রবৃদ্ধি উল্লেখযোগ্য। ২০২৫ সালের মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এ ব্যয় বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও ভোক্তাদের খুচরা কেনাকাটা অব্যাহত থাকায় ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে। বিশেষ করে ডিপার্টমেন্টাল স্টোরে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার হয়েছে। মে মাসে মোট ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে এ খাতে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি, ব্যাংকগুলোর বিভিন্ন ক্যাশব্যাক ও ডিসকাউন্ট অফার, কার্ড ব্যবহারের সুবিধা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কার্ড গ্রহণের হার বাড়ায় ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে।

বিদেশেও বেড়েছে বাংলাদেশিদের কার্ড ব্যবহার। মে মাসে দেশের বাইরে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা ৪২৫ কোটি টাকা ব্যয় করেছেন, যা এপ্রিলের ৪২৪ কোটি টাকার তুলনায় ১ দশমিক ৫৭ শতাংশ বেশি। অন্যদিকে বিদেশি ব্যাংকের ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয় কমেছে। মে মাসে এ ধরনের লেনদেন হয়েছে ৩১২ কোটি টাকা, যা এপ্রিলের ৩২৯ কোটি টাকার তুলনায় ৪ দশমিক ৯৫ শতাংশ কম। তবে বছরভিত্তিক হিসাবে বিদেশি নাগরিকদের বাংলাদেশে কার্ড ব্যয় ১২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের মতে, এটি পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়।

মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণসীমা দাঁড়িয়েছে ৪২ হাজার ১ কোটি টাকা। এর বিপরীতে কার্ডধারীদের কাছে ব্যাংকগুলোর আদায়যোগ্য বকেয়া অর্থের পরিমাণ ছিল ১৪ হাজার ৩৬৫ কোটি টাকা। এ থেকে বোঝা যায়, পারিবারিক ও ব্যক্তিগত ব্যয় মেটাতে উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক এখনো ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করছেন।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট আন্তর্জাতিক কার্ড লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ হয়েছে। এরপর রয়েছে যুক্তরাজ্য (৯.৬০ শতাংশ), থাইল্যান্ড (৮.৮৫ শতাংশ), সিঙ্গাপুর (৭.৮১ শতাংশ), সৌদি আরব (৭.৪৭ শতাংশ), ভারত (৬.৮৯ শতাংশ), মালয়েশিয়া (৫.০৮ শতাংশ), নেদারল্যান্ডস (৪.৮৯ শতাংশ), চীন (৪.৭৮ শতাংশ), কানাডা (৪.০৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৩.৯৩ শতাংশ) এবং আয়ারল্যান্ড (৩.৫১ শতাংশ)। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এক মাসের ব্যবধানে সৌদি আরবে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। এপ্রিল মাসে দেশটিতে আন্তর্জাতিক কার্ড ব্যয়ের অংশ ছিল ৩ দশমিক ৯৪ শতাংশ, যা মে মাসে বেড়ে ৭ দশমিক ৪৭ শতাংশে পৌঁছেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category