July 20, 2026, 1:10 pm

জুলাইয়ের প্রথম ১৮ দিনে ২২ হাজার কোটি টাকার রেমিট্যান্স অর্জন

Reporter Name
  • Update Time : Sunday, July 19, 2026
  • 3 Time View

চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে বড় অংকের সাফল্য দেখা গেছে। এই সময়ে দেশে মোট ১৭৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ২২ হাজার ১১২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের এই ১৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ৩০ হাজার ডলার।

ব্যাংকভিত্তিক তথ্যে দেখা যায়, প্রবাসী আয়ের শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির মাধ্যমে এই ১৮ দিনে ২৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৪০ লাখ ডলার এবং অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৪ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category