July 27, 2026, 12:53 pm

১৪১ বছর ধরে জ্ঞানের আলো ছড়াচ্ছে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 3 Time View

মানিকগঞ্জের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান বাতিঘর মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। ১৮৮৪ সালে ব্রিটিশ শাসনামলে রানি ভিক্টোরিয়ার রাজত্বকালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি স্থানীয়দের কাছে আজও ‘ভিক্টোরিয়া হাই স্কুল’ হিসেবে পরিচিত। তৎকালীন ধানকোড়া, তেওতা, বালিয়াটি ও কাঞ্চনপুরের জমিদার এবং ভাওয়ালের মহারাজার উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৪১ বছরেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো বিলিয়ে আসছে।

বিদ্যালয়টির প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু রজনীকান্ত রায়, যিনি ১৮৮৫ থেকে ১৯১৫ সাল পর্যন্ত টানা ৩০ বছর দায়িত্ব পালন করে একে একটি আদর্শ বিদ্যাপীঠে রূপান্তর করেন। ঐতিহ্যের ধারাবাহিকতায় ১৯৬৮ সালে পাকিস্তান সরকারের সময়কালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। প্রায় এক একর জমির ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যমে পাঠদান করা হয়।

প্রতি বছর মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা ঈর্ষণীয় ফলাফল করে আসছে, যেখানে পাসের হার নিয়মিতভাবে ৯৫ শতাংশের ওপরে থাকে। ২০০০ সালে প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি লাভ করে। এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতি বছর জেলা থেকে সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী এই বিদ্যালয় থেকেই বৃত্তি পেয়ে থাকে। বুলবুল চৌধুরী, মোহাম্মদ কায়কোবাদ এবং খোন্দকার দেলোয়ার হোসেনের মতো প্রখ্যাত ব্যক্তিরা এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।

বর্তমানে বিদ্যালয়টিতে দুই শিফটে ১৭৪০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রভাতি ও দিবা শিফটে মোট ৪৮ জন প্রশিক্ষিত শিক্ষক পাঠদান করছেন এবং আটজন কর্মচারী কর্মরত রয়েছেন। বিদ্যালয়ের অবকাঠামোর মধ্যে রয়েছে সুপরিসর ক্যাম্পাস, খেলার মাঠ, আধুনিক শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব এবং একটি সমৃদ্ধ গ্রন্থাগার। শিক্ষার্থীদের নেতৃত্ব ও সেবামূলক মানসিকতা বিকাশে স্কাউট দল ও যুব রেড ক্রিসেন্ট সক্রিয় রয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান, তারা শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর নয়, বরং বাস্তব জ্ঞান ও মূল্যবোধের দীক্ষা দেওয়ার চেষ্টা করেন। তার মতে, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি প্রগতিশীল সমাজ গড়ার কারখানাও। শতবর্ষ পেরিয়ে আসা এই প্রতিষ্ঠানটি আগামী দিনেও আলোকিত মানুষ তৈরির ধারা অব্যাহত রাখবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।

মানিকগঞ্জের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়। ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের এক অবিচ্ছেদ্য অংশ। জেলার কেন্দ্রস্থলে অবস্থিত বিদ্যালয়টি দীর্ঘ ১৪২ বছরেরও বেশি সময় ধরে শিক্ষার আলো বিলিয়ে চলেছে এবং প্রতিষ্ঠাকাল থেকেই দেশের অন্যতম প্রধান বিদ্যালয়গুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন বাবু রজনীকান্ত রায় (১৮৮৫-১৯১৫ পর্যন্ত)। এই পণ্ডিত ব্যক্তি তখন স্নাতক পাস ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামে। দীর্ঘ ৩০ বছরের শিক্ষকতা জীবনে তিনি বিদ্যালয়টিকে সে সময় একটি আদর্শ বিদ্যাপীঠে পরিণত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category