July 25, 2026, 8:44 am

গাজীপুরের যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 1 Time View

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) গাজীপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘ ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার রাতে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কাশিমপুর জোনাল অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য জানানো হয়েছে।

বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, নরসিংহপুর রোডের সুরাবাড়ী উপকেন্দ্রের ১১কেভি ফিডারটি অনেক বড় হওয়ায় এবং এতে অতিরিক্ত লোড থাকায় বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ফিডারটি ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের সুবিধার্থে নতুন আরও দু’টি ফিডার নির্মাণ করা হবে। এই উন্নয়নমূলক কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ওই এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে কাশিমপুর, সুরাবাড়ি, বাগবাড়ী, শরপাইতলী, ছায়াতল মার্কেট, দত্ত মার্কেট, রাইচমিলের আশপাশের এলাকা, মিছারবাগ বটতলা, মাদরাসা বাজার এলাকা, শাকিল সিনথিয়া রোড, মনটেক্স এলাকা, লালদিঘি, কবরস্থান এলাকা, বারেন্ডা (আংশিক), রফিকুল ইসলাম স্কুলের আশপাশের এলাকা, খানকা শরিফ, রওশন মার্কেট, হাকের নাল এবং নয়াপাড়ার কিছু অংশ।

এই সাময়িক অসুবিধার জন্য কাশিমপুর জোনাল অফিসের পক্ষ থেকে সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category