July 26, 2026, 10:16 am

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচন: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 2 Time View

আগামী সেপ্টেম্বর মাসে বসতে যাওয়া সংসদ অধিবেশনে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার বিষয়ক এক পরামর্শ সভায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, বিশেষ অধিবেশন ডেকে প্রেসিডেন্ট নির্বাচন করার মতো পরিস্থিতি বর্তমানে তৈরি হয়নি। তাই নির্ধারিত সংসদ অধিবেশনেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয় এবং সংবিধান অনুযায়ী স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

এদিকে, আগের প্রেসিডেন্টের বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই তিনি কোনো মন্তব্য করতে চান না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category