July 25, 2026, 3:44 pm

বৃহত্তর আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান ডা. শফিকুর রহমানের

Reporter Name
  • Update Time : Saturday, July 25, 2026
  • 2 Time View

আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সবাই প্রস্তুত থাকুন। ঢাকা থেকে ডাক আসবে। দাবি আদায়ে সবাই তাতে অংশ নিতে হবে।’ আজ শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার ফ্যাসিবাদের পথ দিয়ে হাঁটছে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘হাসিনা তাড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ ছেড়ে কথা বলবে না।’ বিরোধীদলীয় নেতা আরও বলেন, জনগণ পরিবর্তনের জন্য ও সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে। তার দাবি অনুযায়ী, ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। এই গণভোটের রায় বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

জামায়াত আমির বলেন, ‘আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আজ যারা সরকারে আছেন তারাও মজলুম ছিলেন। কিন্তু তারা আজ ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে ডা. শফিকুর রহমান সরকারকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘ভালোয় ভালোয় দাবি মেনে নিন। এ দেশের মানুষ জীবন দিয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করবো না। ১৮ কোটি মানুষের সাথে বেঈমানি করবো না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category