July 24, 2026, 8:09 pm

রাষ্ট্রপতির পদত্যাগে ফ্যাসিবাদের শেষ ছায়াও দূর হয়েছে: জামায়াত আমির

Reporter Name
  • Update Time : Friday, July 24, 2026
  • 0 Time View

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়া জাতির কাঁধ থেকে সরে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান দাবি ছিল রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ। তিনি অভিযোগ করেন যে, ২০২৪ সালের গণহত্যার ঘটনায় সদ্য সাবেক রাষ্ট্রপতি নীরব সহযোগীর ভূমিকা পালন করেছেন। ডা. শফিকুর রহমান আরও বলেন, রাষ্ট্রপতি অতীতে প্রকাশ্যে জানিয়েছিলেন শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন, যা তার সাংবিধানিক শপথের পরিপন্থী ছিল বলে তিনি দাবি করেন।

দেরিতে হলেও রাষ্ট্রপতির পদত্যাগ বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, এ পদত্যাগের মাধ্যমে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি আশা প্রকাশ করেন যে, সংবিধান অনুযায়ী দায়িত্ব গ্রহণকারী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি দেশের স্বার্থে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির প্রতি জামায়াতে ইসলামীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী এমন কাউকে রাষ্ট্রপতি হিসেবে চায় না যিনি তোষামোদ বা চাটুকারিতার সঙ্গে জড়িত। বরং একজন নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে এই পদে নিয়োগ দেওয়া উচিত বলে তিনি মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category