July 24, 2026, 8:11 pm

স্পেনের বিশ্বজয়ী ফুটবল দলকে রাষ্ট্রীয় সম্মাননা দেবে সরকার

Reporter Name
  • Update Time : Friday, July 24, 2026
  • 1 Time View

আন্তর্জাতিক ফুটবলে ইতিহাস গড়া স্পেনের পুরুষ ও নারী ফুটবল দলকে দেশের রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব সিভিল মেরিট’-এ ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে স্পেন সরকার। সম্প্রতি দেশটির মন্ত্রিপরিষদের বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্তটি নেওয়া হয়। স্পেনের শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং ও ক্রীড়ামন্ত্রী মিলাগ্রোস তোলোনের প্রস্তাব এবং পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেসের সুপারিশের ভিত্তিতে এই সম্মাননা প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।

ফুটবল বিশ্বে স্পেন বর্তমানে এক অনন্য উচ্চতায় অবস্থান করছে। গত রোববার বিশ্বকাপ ফাইনালের অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে পুরুষ দল তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয় করে। এর আগে ২০২৩ সালে সিডনিতে অনুষ্ঠিত ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে নারী ফুটবল দল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। বিশ্বের প্রথম ও একমাত্র দেশ হিসেবে একই সঙ্গে পুরুষ ও নারী উভয় জাতীয় দলের বিশ্বজয়ের এই অভাবনীয় রেকর্ড স্পেনের ক্রীড়াঙ্গনকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

স্পেনের সরকারি মুখপাত্র ও মন্ত্রী এলমা সাইস এক বিবৃতিতে জানিয়েছেন, এই অর্জন কেবল মাঠের ফুটবলেই সীমাবদ্ধ নয়; বরং এটি স্প্যানিশ সমাজে অধ্যবসায়, আত্মত্যাগ, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও দলগত শক্তির বার্তা ছড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, ‘তারা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে দলীয় শক্তির আসল রূপ। প্রতিদ্বন্দ্বিতা করার এই ধরন একটি দেশ হিসেবে আমাদের নিজস্ব মূল্যবোধকে ফুটিয়ে তোলে। ফুটবলাররা আমাদের নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে।’ খুব শীঘ্রই উভয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের রাষ্ট্রীয় সংবর্ধনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category