ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পরও শান্ত হচ্ছে না দিল্লির পরিস্থিতি। ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলন তাদের বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও এখনই বিক্ষোভস্থল ত্যাগ করছেন না আন্দোলনকারীরা। পদত্যাগের খবর পাওয়ার পর বিক্ষোভকারীদের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ কথা জানান।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ একটি ধাপ হলেও তাদের আরও তিনটি দাবি পূরণ করতে হবে। এই নতুন শর্তগুলোর মধ্যে রয়েছে—নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে, কোনো বিক্ষোভকারী শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যাবে না এবং র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও দিল্লি পুলিশকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে দিল্লির যন্তর মন্তরে জড়ো হওয়া শিক্ষার্থীরা বিজয়-উল্লাসে মেতে উঠেছেন। তাদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন মানবাধিকারকর্মী, পরিবেশবিদ ও রাজনীতিবিদরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বিষয়টিকে ভারতের গণতন্ত্রের বড় জয় হিসেবে অভিহিত করেছেন। আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুকও একে গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন।
ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ইতিমধ্যে ধর্মেন্দ্র তার পদত্যাগের কথা ঘোষণা দিয়েছেন। তবে সর্বশেষ সিজেপি জানিয়েছে, তাদের আরও তিনটি দাবি রয়েছে। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানা