July 27, 2026, 12:58 pm

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন, অফিস করবেন বঙ্গভবন থেকে

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 6 Time View

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে অফিস করবেন। তবে তিনি ব্যক্তিগতভাবে সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের সরকারি বাসভবনেই অবস্থান করবেন বলে জানিয়েছেন। শনিবার (২৫ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার বিকেল থেকেই সংসদ ভবন প্রাঙ্গণে স্পিকারের সরকারি বাসভবন ও এর আশপাশের এলাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামী কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১টায় হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করবেন তিনি।

এদিকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তিনি বলেন, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি পদত্যাগ করায় আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সময় রয়েছে। আইনমন্ত্রী আরও জানান, সংবিধান অনুযায়ী ১৫ জুলাই থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার কথা। আশা করা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় সেই সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা সম্ভব হবে এবং বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category