July 26, 2026, 2:00 pm

সাবেক প্রেসিডেন্ট সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যালোচনা করছে সরকার

Reporter Name
  • Update Time : Sunday, July 26, 2026
  • 1 Time View

সদ্য সাবেক প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে উত্থাপিত বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করছে। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

আইনমন্ত্রী বলেন, অভিযোগগুলোর সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়ায় যদি অভিযোগের প্রমাণ পাওয়া যায়, তবে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও যোগ করেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না।

আইনমন্ত্রী বলেন, একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেওয়া হবে, অন্যদিকে কেউ যেন অন্যায়ভাবে কোনো হয়রানি বা অন্যায়ের শিকার না হন, সেটিও সরকার নিশ্চিত করতে চায়। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে সরকার যথাসময়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, সংবিধানের বিধান মেনেই পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। সরকার এ বিষয়ে সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category