রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত নভো থিয়েটারে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’। শনিবার সকালে এই সামিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তি খাতের এই গুরুত্বপূর্ণ আয়োজনে সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে।