July 23, 2026, 7:05 am

কাপ্তাই হ্রদের পানির স্তর স্বাভাবিক, বন্ধ হলো ১৬টি জলকপাট

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 0 Time View

রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ১১টায় হ্রদের পানির স্তর স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করে। এর আগে হ্রদের অতিরিক্ত পানির চাপ সামলাতে এবং বাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৮ জুলাই বেলা ১১টা ২০ মিনিটে জলকপাটগুলো খুলে দেওয়া হয়েছিল, যার মাধ্যমে ভাটির কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন করা হয়।

বিদ্যুৎ কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট। তবে পানির উচ্চতা ১০৭ ফুট অতিক্রম করলে তা বিপৎসীমা হিসেবে গণ্য করা হয়। বাঁধের ভারসাম্য রক্ষা এবং হ্রদের পানির উচ্চতা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যেই বিপৎসীমার কাছাকাছি পৌঁছালে জলকপাট খুলে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া হয়েছিল। বর্তমানে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট সচল রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category