July 23, 2026, 7:59 am

মুম্বাইয়ে বিক্ষোভকারীদের বাঁচাতে পুলিশ ভ্যানের সামনে সাহসিকতা তরুণীর

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 1 Time View

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে মুম্বাইয়ে এক সাহসী প্রতিবাদের ঘটনা ঘটেছে। বুধবার দাদারের শিবাজি পার্কের কাছে বিক্ষোভকারীদের বহনকারী একটি পুলিশ ভ্যানের সামনে দাঁড়িয়ে যান রিয়া যাদব নামের এক তরুণী। প্রবল বৃষ্টির মধ্যে হুডি ও ক্যাপ পরিহিত রিয়া ভ্যানটি আটকে রাখলে পুলিশ তাকে সরে যাওয়ার নির্দেশ দেয়, কিন্তু তিনি তাতে অস্বীকৃতি জানান। স্থানীয় গণমাধ্যমের দাবি, রিয়ার এই সাহসিকতার পর পুলিশ আটককৃতদের কয়েকজনকে ছেড়ে দিতে বাধ্য হয়।

ঘটনার পর সাংবাদিকদের রিয়া বলেন, পুলিশ যদি দায়িত্বশীলভাবে তাদের কাজ না করে, তবে নাগরিকদের দায়িত্ব আমাদেরই নিতে হবে। তিনি নিজেকে শিক্ষার্থী হিসেবে পরিচয় না দিলেও শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। দিল্লির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আচরণকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রিয়ার এই সাহসী অবস্থানের ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই তাকে হিরো হিসেবে আখ্যায়িত করেছেন। ইনস্টাগ্রাম প্রোফাইল অনুযায়ী রিয়া যাদব একজন মডেল, অভিনেত্রী ও উদ্যোক্তা, যার প্রায় এক লাখ অনুসারী রয়েছে। তিনি সাম্প্রতিক সময়ে ‘দিলবারা’ শিরোনামের মিউজিক ভিডিওসহ একাধিক কাজ করেছেন।

এদিকে, দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বাধীন শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মুম্বাইয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। পরীক্ষায় অনিয়ম ও দিল্লিতে বিক্ষোভকারীদের ওপর কঠোর পদক্ষেপের প্রতিবাদে রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলো এই কর্মসূচির আয়োজন করে। নিষেধাজ্ঞা সত্ত্বেও শিবাজি পার্ক, চৈত্যভূমি, চেম্বুর ও শিবসেনা ভবনসহ বিভিন্ন এলাকায় শত শত মানুষ প্রশ্নফাঁসের প্রতিবাদে জড়ো হন। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category