July 23, 2026, 3:44 am

লোহিত সাগরে সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হুতিদের হামলা

Reporter Name
  • Update Time : Thursday, July 23, 2026
  • 1 Time View

লোহিত সাগরে সৌদি আরবের দুটি জ্বালানিবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এনসেলিয়া ও লায়লা নামের এই দুটি ট্যাংকার লক্ষ্য করে একই সময়ে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সমন্বিত এই হামলাটি চালানো হয়। হুতি বিদ্রোহীদের দাবি, তাদের এই হামলায় জাহাজ দুটিতে আগুন ধরে গেছে।

হামলার দায় স্বীকার করে হুতি গোষ্ঠী জানিয়েছে, গত ১২ বছর ধরে ইয়েমেনের সাধারণ মানুষের ওপর সৌদি আরব যে অন্যায্য অবরোধ জারি রেখেছে, এটি তারই পাল্টা জবাব। একই সাথে তারা ঘোষণা দিয়েছে যে, এখন থেকে সৌদি আরবের ওপরও একইভাবে নৌ-অবরোধ আরোপ করা হয়েছে। চলতি সপ্তাহেই হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে এই নৌ-অবরোধের ঘোষণা দিয়েছিল। সে সময় তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিল যে, লোহিত সাগরের কৌশলগত প্রবেশদ্বার বাব এল মান্দেব প্রণালি দিয়ে সৌদি আরবের কোনো জাহাজকে আর আসা-যাওয়া করতে দেওয়া হবে না। এই পথ ব্যবহারের চেষ্টা করলে কঠোর হামলার মুখোমুখি হতে হবে বলেও তারা হুমকি দিয়েছিল।

এদিকে হুতিদের দাবির বিপরীতে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন (ইউকেএমটিও) কিছুটা ভিন্ন তথ্য দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, সৌদি উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং তাতে আগুন ধরে গেছে। তবে ওই জাহাজের ক্রুদের হতাহত হওয়া বা ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category