July 17, 2026, 9:59 pm

সিরিয়ায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানের আকস্মিক হামলা

Reporter Name
  • Update Time : Friday, July 17, 2026
  • 3 Time View

সিরিয়ার আল-তানফ অঞ্চলে অবস্থিত মার্কিন বাহিনীর বিশেষ অভিযান কমান্ড সেন্টারে আকস্মিক হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শুক্রবার (১৭ জুলাই) সংগঠনটির জনসংযোগ বিভাগ ‘অপারেশন নাসর-২’-এর ১৯ নম্বর বিবৃতিতে এই আক্রমণের তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইরানশাহর এলাকার বাম্পুরে নিহত সেনাদের রক্তের প্রতিশোধ নিতেই আইআরজিসির মহাকাশ বাহিনীর যোদ্ধারা এই অভিযান পরিচালনা করেছেন। ‘অপারেশন নাসর-২’-এর ১১তম ধাপে ‘আবু আবদুল্লাহ আল-হুসেইন (আ.)’ কোড নামে এই অভিযানটি চালানো হয়েছে। আইআরজিসির দাবি, মার্কিন সেনাবাহিনীর নৃশংসতার জবাবেই তারা এই কঠোর পদক্ষেপ নিয়েছেন।

হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে আইআরজিসি জানিয়েছে, এই অভিযানে শত্রুপক্ষের একটি রাডার ব্যবস্থা ও বেশ কয়েকটি বিশেষ অভিযান হেলিকপ্টার পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া ইরানশাহরের নিহত সেনাদের হত্যার প্রতিশোধ হিসেবে বিপুলসংখ্যক মার্কিন সেনা এই হামলায় প্রাণ হারিয়েছে বলেও দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, হরমুজ প্রণালির ওপর এখনো ইরানের সাহসী যোদ্ধাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। যতদিন পর্যন্ত মার্কিন নৃশংসতা বন্ধ না হবে, ততদিন এই অঞ্চল দিয়ে কোনো ধরনের তেল ও গ্যাস রপ্তানি করতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category