August 2, 2026, 9:41 pm

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১,০৯৫ মামলা ও ৩৮৩টি গাড়ি ডাম্পিং

Reporter Name
  • Update Time : Sunday, August 2, 2026
  • 3 Time View

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত শনিবার (১ আগস্ট) চালানো এই অভিযানে মোট ১ হাজার ৯৫টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্য করার দায়ে মোট ৩৮৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ২৬০টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের বিভিন্ন জোনের তথ্য অনুযায়ী, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৭২টি মোটরসাইকেলসহ মোট ১৮৭টি মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ ১৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১১০টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ১০৩টি মামলা দায়ের করা হয়েছে। লালবাগ বিভাগে ৭টি বাস, ৪টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেল এবং গুলশান বিভাগে ৬টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেল জব্দ বা মামলার আওতায় আনা হয়েছে।

তালিকায় আরও দেখা যায়, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৭৩টি মামলা হয়েছে। পাশাপাশি ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ১টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৩৪টি মোটরসাইকেলসহ মোট ৮৫টি মামলা দায়ের করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category